সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ফল ব্যবসায়ী নিহত

সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ফল ব্যবসায়ী নিহত

সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ফল ব্যবসায়ী নিহত

প্রতিনিধি, কমলনগর: কমলনগরে এক সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী মো. রুবেল (২৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবদুস সহিদ (৪০) নামে আরও একজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মাহসড়কের কমলনগর উপজেলার করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার মতিন মেম্বারের ছেলে এবং গুরুতর আহত সহিদ একই এলাকার মৃত আমিন উল্যার ছেলে। তারা দু’জনেই চৌমুহনী বাজারের ফলের আড়তদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার বিভিন্ন বাজারের ফল বিক্রেতাদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে রুবেল ও সহিদ মোটরসাইকেল নিয়ে চৌমুহনী ফিরছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে তাদের মোটরসাইকেলের সামনের চাকা ফেটে যায়।এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক রুবেল ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহী সহিদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com