সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে সাংবাদিকের ওপর ইউপি চেয়ারম্যান রাজুর হামলা,থানায় মামলা,মঙ্গলবার মানববন্ধন

কমলনগরে সাংবাদিকের ওপর ইউপি চেয়ারম্যান রাজুর হামলা,থানায় মামলা,মঙ্গলবার মানববন্ধন

কমলনগরে সাংবাদিকের ওপর ইউপি চেয়ারম্যান রাজুর হামলা,থানায় মামলা,মঙ্গলবার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু স্থানীয় সাংবাদিক মোখলেছুর রহমান ধনুকে পিটিয়ে মারাত্মক জখম করেছে। এ ঘটনার

প্রতিবাদে কমলনগরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচী ঘোষণা করেছেন। রোববার (২১ডিসেম্বর) রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিক মোখলেছুর রহমান ধনু লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের মালঞ্চের ভ্রাম্যমান প্রতিনিধি এবং দৈনিক দিনকালের কমলনগর উপজেলা সংবাদদাতা। সে চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা গ্রামের মো. মহসিন সর্দারের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে কমলনগরের স্থানীয় সংবাদিকরা মঙ্গলবার সকাল ১১ টায় কমলনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

আহত সাংবাদিক জানান, বিভিন্ন সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজুর অনিয়ম ও দূর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার লোকজন দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নেয়। পরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের একটি কক্ষে আটক করে পিটিয়ে মারা্ত্মক জখম করে।

ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সে তাকে ২/৩টি বেতের আঘাত করেছে । তবে কি কারণে সে ঐ সাংবাদিককে পিটিয়েছে তা জানায় নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহামাদ বলেন, আহত সাংবাদিক মোখলেছুর রহমান ধনু স্থানীয় চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com