সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

kamalnagar news-pic-23-12-14কমলনগর প্রতিনিধিঃ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু স্থানীয় সাংবাদিক মোখলেছুর রহমান ধনুকে পিটিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে

উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় কমলনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এবং আহত সাংবাদিক নিজে বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে কমলনগরের সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সাংবাদিক সাজ্জাদুর রহমান,এমএ মজিদ, কাজী ইউনুছ, রাজনৈতিক নেতা শাহাদাত হোসেন নিরব, ছাত্রনেতা বীর রাহাদুর প্রমুখ।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং শাস্তির দাবী জানান। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন, জেএসডি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

প্রসঙ্গত: ২১ডিসেম্বর রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে ইউপি কার্যালয়ে আশরাফ উদ্দিন রাজু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মোখলেছুর রহমান ধনুকে তার কার্যালয়ে নিয়ে বেধড়ক লাঠি-পেটা করে গুরুত্বর আহত করে এবং প্রাননাশের চেষ্টা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক মোখলেছুর রহমান ধনু লক্ষ্মীপ্রু থেকে প্রকাশিত দৈনিক মালঞ্চ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ও দৈনিক দিনকাল পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি। সে চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা গ্রামের মো. মহসিন সর্দারের ছেলে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com