সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ব্যবসায়ীসহ দগ্ধ-২

কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ব্যবসায়ীসহ দগ্ধ-২

কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ব্যবসায়ীসহ দগ্ধ-২

কমলনগর:কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণকার ব্যবসায়ী শ্রীবাস দাস (৩৫) ও তার সহকারী সজীব চন্দ্র দাস (১৬) দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ

বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুই জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সজীবের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

আহত সজীব কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের ছেলে। শ্রীবাস দাস রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট এলাকার খোকন দাসের ছেলে। বাজার ব্যবসায়ীরা জানায়, দুপুরে কাজ করার সময় দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তারা দুই জন অগ্নিদগ্ধ হয়ে মারাতœক আহত হন। এসময় দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com