সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে দুই ট্রাক জাটকা আটক করেছে পুলিশ ও জনতা

কমলনগরে দুই ট্রাক জাটকা আটক করেছে পুলিশ ও জনতা

কমলনগরে দুই ট্রাক জাটকা আটক করেছে পুলিশ ও জনতা

নিজস্ব প্রতিনিধি: কমলনগরের তোরাবগঞ্জে দুই ট্রাক জাটকা আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে তোরাবগঞ্জ পশ্চিম বাজারে স্থানীয় জনতা জাটকা বোঝাই একটি ট্রাক আটক করে। এর

আগে রাত ৯ টার দিকে এক মিনিট্রাক জাটকা জব্দ করে পুলিশ।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন জানান, কমলনগরের মেঘনা নদী থেকে ধরা জাটকা মতিরহাট থেকে ট্রাক বোঝাই করে ঢাকায় নেয়া হচ্ছিল। পথে তোরাবগঞ্জ বাজারে পৌঁছলে স্থানীয় জনতা জাটকা ভর্তি ট্রাক আটক করে পুলিশে খবর দেয়। এতে প্রায় ১শ’ মণ জাটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে, কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, রামগতির মেঘনা নদী থেকে ধরা জাটকা মিনিট্রাক ভর্তি করে বিক্রি জন্য শহরে নিয়ে যাচ্ছিল মাছ ব্যবসায়ীরা। খবর পেয়ে তোরাবগঞ্জ এলাকা থেকে জাটকাগুলো আটক করা হয়। স্থানীয়দের ধারণা মিনিট্রাকে প্রায় ৩০ মণ জাটকা রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, জাটকার সাথে বড় ইলিশ রয়েছে। বৈধ ইলিশ ব্যবসায়ীদের দিয়ে দেয়া হয়। শুধু জাটকাগুলো এতিমখানা ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com