সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে কলেজ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে, শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

কমলনগরে কলেজ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে, শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

কমলনগরে কলেজ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে, শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। এ সময় আধা ঘন্টা তারা

রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলার লরেন্স বাজারে একটি দোকান ভিটের বিরোধের জের ধরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিক উদ্দিনের লোকজন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন ও কমলনগর থানার একজন উপ পরিদর্শককে (এসআই) লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের ক্লাস বর্জন করে কলেজের সামনে রাস্তায় এসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে সড়ক অবরোধ তোলে দেয়।

কলেজ শিক্ষার্থীরা জানায়, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে তারা ক্লাসে ফিরবে না। এ ব্যাপারো উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. শফিক উদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি। হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com