সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ওমানে পুড়ে ছেলের মৃত্যু: কমলনগরে স্বজনদের আহাজারি

ওমানে পুড়ে ছেলের মৃত্যু: কমলনগরে স্বজনদের আহাজারি

ওমানে  পুড়ে ছেলের মৃত্যু: কমলনগরে স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিনিধি: ওমানের নিউ সানাইয়া শহরে একটি দর্জি (টেইলার্স) দোকানে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হতভাগ্য এক যুবকের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর

উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে। নিহতের নাম মো. শিপন (২৪)। তার মর্মান্তিক অকাল মৃত্যু খবরে বাড়িতে মা-বাবাসহ স্বজনদের মামত আর আহাজারি চলছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্নিকান্ডে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিপন উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মো. আবুল বাশার মাঝির ছেলে। দুই বছর আগে শিপন ওমানে যান; সে একটি দর্জি দোকানে চাকুরি করতেন।
নিহত শিপনের বাবা জানান, ওমান থেকে প্রতিবেশী মো. কবির হোসেন মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, রাতে ওই দোকানে শিপনসহ ৪ জন বাংলাদেশী এবং ২ জন পাকিস্তানী কাজ শেষে ঘুমায়। ভোররাতে অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। মৃতদেহ দেশে আনতে পরিবার থেকে সহযোগীতা চাইলে প্রশাসনিক ও ব্যক্তিগতভাবে সহযোগীতা করা হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com