সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কমলনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কমলনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কমলনগর প্রতিনিধি: কমলনগরে মো. আবুল কাশেম (৪৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে লরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রাস্তার মাথা

এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে ভোররাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত আবুল কাশেম সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত শামছুল হক খলিফার ছেলে। তিনি মোরগের ব্যবসা করতেন। নিহতের ছেলে মো রনি জানায়, ভোররাতে তার বাবা বাইসাইকেল যোগে চরকাদিরা এলাকায় মোরগ কিনতে বের হন। পথে কিল্লার রাস্তার মাথা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com