সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি

কমলনগরে পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি

কমলনগরে পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলার চরফলকন গ্রামে পুলিশের পোশাক গায়ে দিয়ে; পুলিশ পরিচয়ে দুই প্রবাসীসহ তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় তারা প্রায় ১২ লাখ টাকার মালামল

লুটে নেয়। বাধা দেওয়ায় মো. সিরাজ নামের এক প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম করে ডাকাতরা। বৃহস্পতিবার দিবগত রাত ২টা থেকে ৩ টার মধ্যে চরফলকন গ্রামের প্রবাসী মহিন উদ্দিন, প্রবাসী মো. খোকন ও মৃত আক্তারুজ্জামানের বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে। আহত সিরাজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চরফলকন গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও প্রবাসী মহিন উদ্দিনের ভাই। ক্ষতিগ্রস্ত প্রবাসী খোকন জানান, রাতে ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে ঘরে ভিতর প্রবেশ করার চেষ্টা করে। দরজা না খোললে ভেঙে ঘরে ঢুকে। মুখোশ পরা ১০/১২ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের মধ্যে তিন জনের গায়ে পুলিশের পোশাক ছিলো বলে জানান খোকন। একইভাবে প্রবাসী মহিন উদ্দিন ও আক্তারুজ্জামানের ঘরে ঢুকে নগদটাকা মূল্যবান মালামাল স্বর্ণলংকারসহ আরও ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন ক্ষতিগ্রস্ত তিনবাড়িতে গিয়েছি। ডাকাতির বিষয়টি তদন্ত চলছে। তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com