সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মাসের শিশু চুরি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মাসের শিশু চুরি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে ৩ মাসের  শিশু চুরি

নিজস্ব প্রতিনিধি:কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিম (৩ মাস) নামের এক কন্যা শিশু চুরি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু মিম কমলনগর উপজেলার

তোরাবগঞ্জে বাসিন্দা নুরুল আমিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুর মা শামছুন নাহার চিকিৎসা নিতে কন্যা শিশুকে নিয়ে হাসপাতালের আউটডোরে অপেক্ষা করছিলেন। এ সময় এক অজ্ঞাত নারী শিশুটিকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান জানান, আউটডোরে চিকিৎসা নিতে আসা এক শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ খরব নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com