সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

কমলনগরে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

কমলনগরে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জেলেদের মধ্যে ‘জেলে পরিচয়পত্র’ বিতরণ করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন এ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এতে বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, আশরাফ উদ্দিন ও আবুল খায়ের প্রমুখ।

মেঘনা উপকূলীয় বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার একশ’ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে ছয় হাজার ৯শ’ ৯৪ জন জেলেকে পরিপচয়পত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com