সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

কমলনগরে ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

কমলনগরে ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে ট্যাক্টর ট্রলির চাপায় রেশমা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চর লরেন্স বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা কমলনগর উপজেলার

হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা হোসেন আহাম্মদের মেয়ে। সে চর জাঙ্গালীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। স্বজনরা জানায়, নববর্ষ উপলক্ষ্যে বিকেলে রেশমা বন্ধুদের সাথে বাজারে আসে। সন্ধ্যা বাড়ি ফেরার সময় একটি ট্যাক্টর ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com