সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরের অপহৃত স্কুলছাত্রী নোয়াখালীতে উদ্ধার, অপহরকারীসহ আটক ২

কমলনগরের অপহৃত স্কুলছাত্রী নোয়াখালীতে উদ্ধার, অপহরকারীসহ আটক ২

কমলনগরের অপহৃত স্কুলছাত্রী নোয়াখালীতে উদ্ধার, অপহরকারীসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলার অপহৃত স্কুলছাত্রীকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার আন্ডারচর এলাকা থেকে শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার

অভিযোগে সালাহ উদ্দিন ও শরিফ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার সকালে নবম শ্রেণীতে পুড়–য়া ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করা হয়।

আটক সালাহ উদ্দিন পাটোয়ারীরহাট ইউনিয়নের নাছির আহাম্মদের ছেলে ও শরিফ চরজগবন্ধু গ্রামের শাহ আলমের ছেলে।

ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, বুধবার সকালে নবম শ্রেণীতে পুড়–য়া মেয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে সালাহ উদ্দিন চার-পাঁচজন সহযোগী নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর থেকে তাকে উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

প্রতারক গ্রেফতার

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com