সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ আহত ১০

কমলনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ আহত ১০

কমলনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ আহত ১০

নিজস্ব প্রতিনিদি: কমলনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু

এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন হচ্ছেন মো. কালু মাঝি, আব্বাছ হোসেন, হালিমা বেগম, মো. আলাউদ্দিন, মোক্তার হোসেন, সিদ্দিক উল্যাহ, জামাল হোসেন, সাদ্দাম হোসেন, রিনা বেগম, শাহানাজ বেগম, সফিক মাঝি । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বসত বাড়ির জমি নিয়ে ওই এলাকার মৃত শামছল হকের দুই ছেলে ছিদ্দিক উল্যাহ ও কালু মাঝির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমি থেকে শুক্রবার সকালে কালু মাঝি গাছ কাটতে গেলে সিদ্দিক উল্যাহ বাধা দেন। এ নিয়ে এক পর্যায়ে উভয়পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র দা-ছেনি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com