সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ফরাশগঞ্জে আলোকিত পাঠাগারের যাত্রা শুরু

লক্ষ্মীপুরের ফরাশগঞ্জে আলোকিত পাঠাগারের যাত্রা শুরু

লক্ষ্মীপুরের ফরাশগঞ্জে আলোকিত পাঠাগারের যাত্রা শুরু

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ফরাশগঞ্জ বাজারে আলোকিত পাঠাগার নামে একটি পাঠস্থানের যাত্রা শুরু হয়েছে। বৃষ্টিস্নাত ২২ জুন পাঠাগারটির শুভ উদ্বোধন করেন জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে মাস্টার আবুতাহের সভাপতিত্বে ও শাহজাহান

কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য সংসদের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সালাহ উদ্দিন শরীফ। ‘‘মানুষ তার স্বপ্নের সমান বড়, আলোকিত মানুষ চাই’’ এই প্রতিপাদ্যের ভিত্তিতে জেলার ঐতিহ্যবাহী বাজার ফরাশগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত পাঠাগারটির স্থপতি ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুশাখালী ইউপি চেয়ারম্যান মাও. আহম্দ উল্যাহ নাছিম, কবি মিসেস নাজমুন নাহার, উন্নয়ন কর্মী নূর মোহাম্মদ সহ আরো অনেকে।

প্রধান অতিথি বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, সুতরাং বড় হওয়ার জন্য আমাদের পড়তে হবে। পড়ার জন্য পাঠাগারের বিকল্প নেই। তিনি এলাকার মানুষদের পাঠাগারে বিভিন্ন বই পুস্তক পাঠের আহবান জানান।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com