সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সংঘর্ষ

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সংঘর্ষ

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। বুধবার লক্ষ্মীপুর শহরে পাসপোর্ট কার্যালয়ের কাছে বাস টার্মিনালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার এসআই আব্দুল আজিজ

জানান, এ সংঘর্ষের সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘণ্টাব্যাপী পাসপোর্ট অফিসে কাজ বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার পাসপোর্ট করতে আসা নজরুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিসের দালাল পলাশ কিছুদিন আগে ১৫ দিনের ভেতর পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নয় হাজার টাকা নেয়। কিন্তু কথা মতো পাসপোর্ট না দেওয়ায় পলাশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ ও আরেক পাসপোর্ট অফিসের কর্মচারী বাবুল তাকে মারধর করে। এ সময় নজরুলকে বাঁচাতে এলে পলাশ ও বাবুল কবিতা ও জসিমকেও মারতে যায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় জড়িত অফিস কর্মচারী বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com