সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আলোকিত চররুহিতার ত্রাণ বিতরণ

আলোকিত চররুহিতার ত্রাণ বিতরণ

আলোকিত চররুহিতার ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পেশাজীবী ও তরুণদের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে দুর্ভোগে পড়া পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ‘আলোকিত চররুহিতা’র ব্যানারে  বৃহস্পতি ও শুক্রবার অভাবী পরিবারের হাতে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বর্তমানে করোনা পরিস্থিতির কারনে দেশব্যাপী দিন এনে দিন খাওয়া মানুষের খাবার যোগাড় করা কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে যাওয়ায় কৃষিনির্ভর এই ইউনিয়নের অনেক মানুষ খাবারের কষ্টে দিন পার করছেন। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা একেবারেই প্রান্তিক শ্রেণির এবং অন্যান্য উৎস থেকে তেমন ত্রাণ সহায়তা পায়নি, ত্রাণ বিতরণকালে তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

এ কার্যক্রমে দেশে-বিদেশে থাকা চররুহিতা ইউনিয়নের অধিবাসী এবং এর বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক রিয়াদ হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা জেমস এর সমন্বয়কারী সুমন রেজা, তানবীর কালাম, কোরিয়া প্রবাসী রিয়াজ উদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী রিয়াজুল ইসলাম সুমন, নেদারল্যান্ডভিত্তিক সংস্থা এসএনভির কর্মকর্তা আলমগীর হোসেন ও দ্বীপন গ্রুপের কর্মকর্তা আব্দুর রহমান পিয়াস প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com