সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে তিন শতাধিক প্রতিবন্ধীকে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতার রুপম

লক্ষ্মীপুরে তিন শতাধিক প্রতিবন্ধীকে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতার রুপম

লক্ষ্মীপুরে তিন শতাধিক প্রতিবন্ধীকে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতার রুপম

লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগের যুগ্ম আহবায়ক ইউনুছ হাওলাদার রুপম তিন শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। সোমবার সকালে শহরের শাঁখারি পাড়া এলাকায় নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগ অসহায় পরিবারেকে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

করোনা মহামারির প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারকে চাল-ডালসহ নিত্যপণ্য তুলে দেন রুপম হাওলাদার। এছাড়া তিনি সাম্প্রতিক দৈনিক মজুরিকৃত ৫ শতাধিক শ্রমিকদের মাঝেও কাঁচা শাক-সবজি ও মাছ বিতরণ করেন যুবলীগের এ নেতা।  রমজানের প্রথম দিন থেকে ব্যক্তিগত উদ্যোগে ঈদেও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য অসহায়দের সহায়তার উদ্যোগ নেন তিনি। ঈদ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রুপম হাওলাদা।

এছাড়া করোনা মুক্ত স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেন তিনি।

যুবলীগ নেতা রুপম হাওলাদার বলেন, মানুষ মানুষের জন্য। তাই আমি সমাজের অসহায় মানুষের পাশে আছি, এসব অসহায় মানুষদের সাথে ঈদ ভাগাভাগি করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন আরো বলেন আমি ইতোমধ্যে প্রায় দেড় হাজার মানুষের মাঝে চাল-ডাল, কাঁচাবাজার ও মাছ বিতরণ করেছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর উৎসাহের মাধ্যমে আমি কর্মহীন সকল পর্যায়ের অসহায় মানুষদের জন্য করছি। আগামীতেও ঈদ পর্যন্ত আমার কার্যক্রম অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com