সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর উপজেলার ৬৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ৬৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ৬৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) কাজী খালেদা আক্তার।

এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের জরুরী প্রয়োজনে গ্রাম পুলিশরা যাতে নির্বিঘেœ কাজ করতে পারে এজন্য সদর উপজেলার ২১ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলেও জানালেন বক্তারা। এদিকে বাইসাইকেল পেয়ে খুশি গ্রাম পুলিশরাও।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com