সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভবানীগঞ্জে পাঁচ গ্রামের মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে কালভার্ট নির্মাণ

ভবানীগঞ্জে পাঁচ গ্রামের মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে কালভার্ট নির্মাণ

ভবানীগঞ্জে পাঁচ গ্রামের মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে কালভার্ট নির্মাণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ৮ হাজার মানুষের চলাচলের জন্য ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেছে আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া। তিনি একজন ব্যবসায়ী এবং ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

সোমবার (৩০ আগষ্ট) দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের জিয়ার খাল সংলগ্ন বাদামতলি – মার্টিন সড়কে এ কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, বাদামতলি – মার্টিন সড়কে কোন সংযোগ না থাকায় চলাচলে দুর্ভোগ দেখা দেয়। একটি কালভার্ট না থাকায় কয়েকবছর দূর্ভোগ পোহাতে হয়েছে ৮ হাজার গ্রামবাসীর। ভবানীগঞ্জ বাজারে যেতে ৩ কিলোমিটারের পথ ঘুরে ৮ কিলোমিটার হয়ে যেতো হতো।

অসুস্থ ব্যক্তিদেরকে হাসপাতালে নিতে পড়তে হতো দুর্ভোগে। বর্ষা মৌসুমে তাদের চরম আকার ধারণ করতো এ দূর্ভোগ । কালভার্টটি হয়ে গেলে জনদূর্ভোগ কমবে। ৩ কিলোমিটার পথ দিয়ে যেতে পারবে হাট-বাজার, স্কুল-কলেজ ও হাসপাতালে। এ কালভার্টের ব্যবস্থা করে দেওয়ায় গ্রামবাসী মামুন রশিদ ভূঁইয়াকে দেখে আবেগে আপ্লুত হয়ে উঠে। এরআগেও তিনি তার ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি কালভার্ট নির্মাণ করে দিয়েছে।

জানতে চাইলে মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, প্রত্যন্ত এ অঞ্চলে একটি কালভার্টের জন্য জনদূর্ভোগ চরম আকারে দেখা গেছে। গ্রামবাসী বিষয়টি আমাকে জানানোর পর আমি নিজ অর্থায়নে কালভার্টটি নির্মাণ কাজ শুরু করছি। এছাড়াও আমি এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করেছি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com