সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না

লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না

লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না

Lakshmipur lawনিজস্ব প্রতিনিধি: ‘নাশকতাকারীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হরতাল-অবরোধের নামে যারা নাশকতার সাথে জড়িত এবং যারা পর্দার অন্তরালে নাশকতাকারীদের উস্কে দিচ্ছে

তাদের আইনের আওতায় আনা হবে।’সোমবার দুপুরে লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান এমন হুশিয়ারী দেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, রায়পুর পৌর মেয়র এবিএম জিলানী, জেলা সদর, রামগঞ্জ ও রামগতি উপজেলার চেয়ারম্যান, জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘হরতাল-অবরোধের নামে যারা নাশকতা করে- তাদের আইনের আওতায় আনলে পরিস্থিতি শান্ত হবে। জেলার সকল সংস্থার সাথে সমন্বয় করে আইন-শৃঙ্খলা উন্নত করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী অবরোধ প্রতিহত করে না- নৈরাজ্য প্রতিরোধ করে, মানুষের জান-মাল রক্ষায় কাজ করে। পুলিশের দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না। যারা নাশকতার ইন্দনদাতা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com