সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধসহ আহত-৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধসহ আহত-৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধসহ আহত-৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রীজ এলাকায় পুলিশ সঙ্গে কথিত‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও

তিন পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহতরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পাশ্ববর্তী চাটখিলের বাসিন্দা মো. শাহিদ (২৪) ইমাম হোসেন (২৫) ও মো. সোহেল (২৪)। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাতে ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিলো। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন জন গুলিবিদ্ধ হয়। আহত হন পুলিশের তিন সদস্য। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা।

গুলিবিদ্ধরা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত জিসান বাহিনীর সদস্য বলে ধারনা করছেন ওসি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com