সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ শয্যার বার্ণ ইউনিট উদ্বোধন

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ শয্যার বার্ণ ইউনিট উদ্বোধন

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ শয্যার বার্ণ ইউনিট উদ্বোধন

লক্ষ্মীপুর সংবাদদাতা: দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে সহিংসতায় ও পেট্রোল বোমায় দগ্ধ রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে বার্ণ ইউনিট কার্যক্রম

চালু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চতুর্থ তলার একটি কেবিনে ৩ শয্যা বিশিষ্ট বার্ণ ইউনিটের এ নতুন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ও বার্ণ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডাঃ মোহাম্মদ আবু খায়ের, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেনসহ কর্তব্যরত ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া জানান, সম্প্রতি দু®কৃতিকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ রোগীদের বিশেষ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ বার্ণ ইউনিটটি খোলা হয়েছে। ইতোমধ্যে ১ জন ডাক্তার ও ১ জন সিনিয়র স্টাফ নার্সকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com