সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবককে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য অনুদান দিলেন পুলিশ সুপার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবককে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য অনুদান দিলেন পুলিশ সুপার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবককে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য  অনুদান দিলেন পুলিশ সুপার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত মো. ওমর ফারুক (৩২) নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে পুলিশ। রোববার (১ মার্চ) সন্ধ্যা লক্ষ্মীপুরের

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এ অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ।

আহত ওমর ফারুক চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগীতা করায় তাকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

পুলিশ সুপার কার্যলয় সূত্রে জানা গেছে, গত বছর ৬ ডিসেম্বর রাতে চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্যরা তাকে গুলি করে। গুলি তার পেটে বিদ্ধ হয়। দীর্ঘ দিন চিকিৎসা নিয়েও সুস্থ্য না হওয়ায়; চিকিৎসকরা তাকে ভারতের মার্দাজে চিকিৎসার পরামর্শ দেন। এমন পরিস্থিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে পুলিশের তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com