সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নকল সরবরাহের দায়ে লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগ সভাপতির কারাদন্ড

নকল সরবরাহের দায়ে লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগ সভাপতির কারাদন্ড

নকল সরবরাহের দায়ে লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগ সভাপতির কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে লক্ষ্মীপুরে কলেজ ছাত্রলীগ সভাপতি আমজাদ হোসেন আজিমের সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জিহাদ হোসেন সোহাগ নামের আরও এক

ছাত্রলীগ কর্মীর ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়। বহিষ্কার হয়েছে দুই পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আমজাদ পৌর এলাকার সমসেরাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

আর আগে এইচএসসি পরীক্ষা চলাকালে ছাত্রলীগ নেতা আমজাদ হোসেনকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের নতুন ভবন এবং ছাত্রলীগ কর্মী জিহাদকে লক্ষ্মীপুর সরকারী কলেজ পরীক্ক্ষা কেন্দ্র থকে আটক করে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বাধা উপক্ষে করে অবৈধভাবে প্রবেশের দায়ে আমজাদ ও জিহাদকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমজাদের সাত দিনের কারাদন্ড ও জিহাদের ৫ হাজার টাকার জরিমানার রায় দেয়া হয়।

এও জানান, অসাধুপায় অবলম্বনের দায়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com