সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খেয়ে মো. আরিফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার থেকে

অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বিকেলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আরিফ জেলার পৌর এলাকার দক্ষিণ মজুপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘুমের ট্যাবলেট সেবনে আরিফ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘুমের ট্যাবলেটের সঙ্গে অতিমাত্রায় অন্য নেশাজাতীয় দ্রব্য সেবন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

আরিফের ভগ্নিপতি মো. ফারুক বলেন, ‘কয়েকদিন থেকে আরিফ নেশা করে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট সেবন করত। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আরএমও ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আরিফের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যায়নি। সদর হাসপাতালের চিকিৎসকরা যথাসাধ্য তাকে চিকিৎসা প্রদান করেছেন।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com