সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সদর উপজেলার চরশাহীতে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৪

সদর উপজেলার চরশাহীতে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৪

সদর উপজেলার চরশাহীতে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় অস্ত্রের মুখে ডাকাতরা নগদ টাকা ও স্বর্নালংকারসহ ৫ লক্ষাধিক

টাকার মালামাল লুটে নেয়। বাধা দিতে গেলে বৃদ্ধ নারীসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও ঢাকার ট্যানারী ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে রাত একটার দিকে দরজা ভেঙ্গে একদল ডাকাত ঢোকে। এসময় তাঁরা জাহাঙ্গীরকে খুঁজতে থাকে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ৮ ভরি স্বর্ন নিয়ে যায়। বাঁধা দিতে গেলে জাহাঙ্গীরের মা শামছুর নাহার (৭৪), ভাবী দেলোয়ারা বেগম (৪৫), লাবনী বেগম (২৭) ও চাচা সুলতান আহমেদকে বেদম পিটিয়ে আহত করে। দুই ঘন্টা ধরে তারা বাড়ির আসবাবপত্র ও মালামাল তছনছ করে।

একই সময় ডাকাতরা পাশের বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ঘরে হানা দিয়ে নগদ টাকা,স্বর্নালংকার ও কিছু মালামাল নিয়ে যায়। ডাকাতের আহতরা চন্দ্রগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা আগেও কয়েকবার আমাকে গুলি করেছে। ডাকাতির সময় আমি ডাকায় ছিলাম, তারা আমাকে বাড়িতে হন্য হয়ে খুঁজেছে। বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com