সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর

লক্ষ্মীপুর মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর

লক্ষ্মীপুর মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় লিপি আক্তার নামে এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ও স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর

চালায়। এ সময় হাসপাতালের তিন কর্মচারী আহত হন। পরে পুলিশ তিন হামলাকারীকে আটক করে। শুক্রবার (৮মে) ভোরে লক্ষ্মীপুর শহরে এ ঘটনা ঘটে। নিহত প্রসুতি লিপি আক্তার লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের স্ত্রী। হামলায় আহত হাসপাতালের তিন কর্মচারীরা হলেন তছলিম,জামাল উদ্দিন ও ইউসুফ। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আটকরা হলেন-নিহতের স্বজন জাহিদ হোসেন,মাইন উদ্দিন ও সফিউল্যা।

নিহতের বাবা লেদু মিয়া বলেন, তিনদিন আগে গর্ভবর্তী লিপি আক্তারকে মডেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার রাতে সিজার করতে অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী জানান।

শহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) মো. আবদুল করিম জানান, চিকিৎসায় অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com