সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান নাছির নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান নাছির নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান নাছির নিহত

নিজস্ব প্রতিনিধি,সদরপূর্ব: লক্ষ্মীপুর পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর প্রধান নাছির উদ্দিন র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় এএসআই লিয়াকত, কনস্টেবল

করিম ও সাকিলসহ র‌্যাবের ৪ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজি ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে পরিত্যক্ত ইটভাটায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাছির লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, র‌্যাবের একটি নিয়মিত টইল দল লক্ষ্মীপুর থেকে রামগতি-কমলনগর যাওয়ার পথে ভবানীগঞ্জের পরিত্যক্ত একটি ইটভাটায় নাছির ও তার বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতির টের পেয়ে নাছির ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে নাছির গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের হাতে ধরা পড়ে। তার অন্য সহযোগীরা আহতবস্থায় পালিয়ে যায়। পরে অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় নাছিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাছিরের বিরুদ্ধে ৫টি হত্যা, ৭টি ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, ইতোপূর্বে জেলার শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর প্রধান নাছিরকে ধরিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com