সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে হত্যা

লক্ষ্মীপুরে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে হত্যা

লক্ষ্মীপুরে তুলে নিয়ে যুবকের  হাত-পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে সন্ত্রাসীরা এমরান হোসেন (২৭) নামে এক যুবককে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। রোববার (৭ জুন) রাতে সদর উপজেলায় উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান একই ইউনিয়নের পূর্ব

রাজাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কয়েক মাস আগে শেখপুর গ্রামে এমরানের শ্বশুরের জমি দখল করে প্রতিপক্ষ বাবলু মিয়া ভবন নির্মাণ কাজ করে।এসময় বাবলু ও তাঁর লোকজন এমরানকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়।এতে এমরান এলাকা থেকে গা-ঢাকা দেয়।
রোববার সন্ধ্যায় এমরান শ্বশুর বাড়িতে আসলে বাবলুসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে শ্বশুরের ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশের ফসলের মাঠে তাঁর গলা হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলে রেখে যায়। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত এমরান হোসেন এক সন্তানের জনক।
নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, গত চার মাস থেকে তার ভাইকে বাবলু মোবাইল ফোনে একাধিকবার হত্যার হুমকি দিয়ে আসছে। ঘটন্রা সময় বাবলু, রাসেল, সবুজ, মামুন ও রাজুসহ সন্ত্রাসীরা তার ভাইকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে স্থানীয় বাবলুসহ কয়েক সন্ত্রাসীকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com