সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে রেল চাই

লক্ষ্মীপুরে রেল চাই

0
Share

লক্ষ্মীপুরে রেল চাই ছবিটি প্রতীকি

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: লক্ষ্মীপুর জেলাকে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার রেলের আওতায় আনার উদ্যোগ নিয়েছিল। নোয়াখালীর চৌমুহনী স্টেশন থেকে ৩০ কিলোমিটার রেলপথ নির্মাণের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা শহরকে রেল নেটওয়ার্ক এ আনার পরিকল্পনা করা

হয়, সেই সাথে কিছু স্টেশন ও নির্ধারন করা হয়। সেই পর্যন্ত ই শেষ ; লক্ষ্মীপুর জেলা আর রেলনেটওয়ার্কে আসেনি। বর্তমান সরকার প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা করেছে। মাত্র ৩০ কিলোমিটার রেললাইনের মাধ্যমেই সম্ভব হবে লক্ষ্মীপুর কে রেলের আওতায় আনা। প্রতিদিন শত শত বাস হাজার হাজার যাত্রী নিয়ে ঢাকা-লক্ষ্মীপুর রূটে চলাচল করে। এছাড়া ভোলা জেলার মানুষ ও লক্ষ্মীপুর-ভোলা ফেরি রূটের মাধ্যমে ঢাকা হতে যাতায়াত করে। লক্ষ্মীপুর জেলায় মেঘনার তীরে একটি নৌবন্দর ও সাড়ে ৩ হাজার একর জায়গায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে সরকার। সব দিক বিবেচনায় এটি রেলের জন্য লাভজনক রূট হবে।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে রেললাইন শুধু জরিপ করেই ৪১ বছর পার!

 

মতামত | সাক্ষাৎকার আরও সংবাদ

লক্ষ্মীপুরে নজরুল ও কবি নজরুল এভিনিউ

ভুলুয়া নদীর দীর্ঘদিনের জলাবদ্ধতা আর ত্রুটিপূর্ণ সেতু ঘিরে মানুষের এত উম্মাদনা কেন ?

লক্ষ্মীপুর | রাজনীতির উর্বরভূমিতে উন্নয়ন স্বল্পতা

রামগতি কমলনগরের সকল অবৈধ ইটভাটা বন্ধে ঢাকাস্থ আইনজীবিদের ঐক্যমত

জাতিসংঘের প্রতিবেদনটি পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা করতে হবে : এ্যানি

শিক্ষকের সম্মান ও সমাজের দায়িত্ব

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com