সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান – Lakshmipur24

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

0
Share

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেলের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড অব ডাইরেক্টরসের অন্যতম সদস্য এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা ।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুসারে জানা গেছে, ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।

ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়ে ছিলেন।

Author

প্রতিভা | ব্যক্তিত্ব আরও সংবাদ

জাতীয় সংসদের হুইপ হলেন আশরাফ উদ্দিন নিজান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পৃথিবী জুড়ে স্মার্ট গ্রিড বানাচ্ছে লক্ষ্মীপুরের মার্কিন প্রবাসী জন সাখাওয়াতের কোম্পানী

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনকৃত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com