সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আবদুর রহমান খান এখন বিশ্বব্যাংকের পরিচালক 

লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আবদুর রহমান খান এখন বিশ্বব্যাংকের পরিচালক 

লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আবদুর রহমান খান এখন বিশ্বব্যাংকের পরিচালক 

নিজস্ব প্রতিনিধি | জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান  আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট ‘কনস্টিটিউয়েন্সি’-এর দায়িত্ব পালন করবেন তিনি।

আবদুর রহমান খান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের বাসিন্দা।  রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকে  যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এই পদে আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ঋণ অনুমোদন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে উপস্থাপন করবেন। 

বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন। ২০২৬ সালের  ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর স্বাভাবিক চাকরির মেয়াদ পূর্ণ হয়। 

আবদুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ অর্জন করেন। 

এদিকে নিজ এলাকার গুণীব্যক্তি ও মেধাবী বাসিন্দা আবদুর রব খানের বিশ্ব ব্যাংকে নিয়োগের খবরে অভিনন্দন জানিয়েছেন,  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। 

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে নিজ এলাকার বাসিন্দা আবদুর রব খাঁনের নিয়োগ এবং দেশসেবার স্বীকৃতিতে লক্ষ্মীপুরের রামগঞ্জবাসী গর্বিত।

লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রত্যন্ত গ্রামের সন্তান হিসেবে আবদুর রহমান খানের এ আন্তর্জাতিক দায়িত্বে নিয়োগকে স্থানীয়রা তাঁর দীর্ঘ পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

প্রতিবেদক

প্রতিভা | ব্যক্তিত্ব আরও সংবাদ

শফীউল বারী বাবুকে স্মরণ করলো নেতাকর্মীরা

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন এখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান

জাতীয় সংসদের হুইপ হলেন আশরাফ উদ্দিন নিজান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com