রামগতি থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা
‘আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ ‘ এই স্লোগানে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং-সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার রামগতি বাণী ভবানী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস, মাদক, চাঁদাবাজী, চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং সহ সকল অপরাধীদের তথ্য দিয়ে বিট পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামসুল আলম।
উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেন সিনিয়র সহকারী পুলিশ সুপার।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ জামাল উদ্দিন, চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আকতার হোসেন বাচ্চু, চরগাজী বিএনপি’র সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু, চরগাজী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল কন্ট্রাক্টর, চরগাজী ইউনিয়ন জামাতের আমির আকবর হোসেন সহ সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের পক্ষে থেকে অনেকেই তাদের সমস্যা এবং সমস্যা সমাধানের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রতিটি এলাকায় ওয়ার্ড ভিত্তিক কমিটি করা হয়েছে। ভবিষ্যতে এলাকার মানুষের সাহায্য নিয়ে সকল সামাজিক সমস্যা এবং সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করা হবে
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, রামগতি থানার সকল জনগণকে উজ্জীবিত করে পুলিশি কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ৯ নং চরগাজী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে একটি বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



0Share