সব কিছু
লক্ষ্মীপুর , ,
রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

0
Share

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় কাউন্সিলের প্রায় এক বছর পর বৃহস্পতিবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এই কমিটিতে স্বাক্ষর করেছেন।

উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটিতে মো. জামাল উদ্দিনকে সভাপতি ও মো. সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছে জহির উদ্দিন বাবর। সাংগঠনিক সম্পাদক পদে আরো দুজন হচ্ছন, মো. তানভীর আহমেদ জুয়েল, আজাদ উদ্দিন ডলার। এই কমিটিতে ১৭ জন সহসভাপতি, ৭ জন যুগ্ম সম্পাদক ও ৭ জন উপদেষ্টা রয়েছেন।

রামগতি পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক পৌর চেয়ারম্যান সাহেদ আলী পটু সভাপতি ও সৈয়দ মুতর্জা আল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরিফ উদ্দিন হাওলাদার ও মো. আবদুল করিম। এই কমিটিতে ১২ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম সম্পাদক এবং ১১ জনকে উপদেষ্টা করা হয়েছে।

দলীয় সূত্রে জানায়, দীর্ঘ ১১ বছর পর গত বছরের ২২ আগস্ট রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চন্দ্রগঞ্জে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

উপকূলের ডিলারের কাছে নেই পর্যাপ্ত সার, কৃষক ছুটছেন সারের খোঁজে

কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে প্রশংসিত প্রবাসী আবু ছায়েদ সুজন

চন্দ্রগঞ্জে সাংবাদিকতার নামে অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদ ব্যবসায়ীদের

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com