সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ  - Lakshmipur24

রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ 

রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ  ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন, গাছ ও বৃক্ষের চারা, হাইব্রিড মরিচ, লেবু চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ সার এবং অন্যন্য উপকরণ বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন, গাছ ও বৃক্ষের চারা, হাইব্রিড মরিচ, লেবু চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ সার এবং অন্যন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
 
এছাড়াও উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার,  স্কেচ,  শ্রবণ যন্ত্র এবং ১১ জনকে চশমা প্রদান করা হয় এবং মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও চাল বিতরণ করা হয়েছে।
 
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি এসব বিতরণ ও উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন, কৃষি দপ্তর,  প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এসব কর্মসূচির আয়োজন করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
 
এ সময় উপজেলা কৃষি বিভাগের ৪ হাজার কৃষকের মাঝে আমন ধান, ৯ হাজার ৫শ জনের মাঝে বিভিন্ন জাতের গাছ, ১৪ শ কৃষকের মাঝে শীতকালীন শাকসবজি, ১২০জন কৃষকের মাঝে মরিচ এবং ৩০ জনের মাঝে লেবু কলম বিতরণ করা হয়। 
 
এছাড়া প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে তিনজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, দুই জনকে স্কেস, দুইজনকে শ্রবণ যন্ত্র এবং ১১ জনকে চশমা প্রদান এবং অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ জনের মাঝে ৭ হাজার ৫০০ টাকা এবং দুস্থ ও অসহায় ৭০ জনের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। 
 
বিতরণ শেষে প্রধান অতিথি এক বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আমরা যদি ন্যায়, ইনসাফ ও সুষম বন্টন করতে না পারি, তাহলে আজকের সরকারি দল, কাল বিরোধীদলে পরিনত হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতা তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন, বিগত সময় অন্যায়ভাবে যারা আমার মেরুদন্ড ভেঙ্গেছে, এখন প্রতিশোধ পরায়ন হয়ে কারো মেরুদন্ড ভাঙলে কি আমার ওই মেরুদন্ড জোড়া লাগবে। যদি তা না হয়, তাহলে সকলে মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,  উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি শাহেদ আলী পটু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা সাইদুল বাড়ি মির্জা, উপজেলা যুবদল সভাপতি মোঃ শিবলী নোমান, উপজেলা ছাত্রদল সভাপতি ইরাজ মাহমুদ সহ প্রমুখ।
 
 

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

উপকূলীয় অঞ্চলে কোডেকের আমন ধানের বীজ বিতরণ

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

রামগতিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করলো কোডেক

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com