সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন - Lakshmipur24

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলার নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী ১ বছরের জন্য অনুমোদিত এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল আল মামুন (লায়েক)।

সম্প্রতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়, নবগঠিত জেলা কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির একটি চূড়ান্ত খসড়া তৈরি করে কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দিতে হবে।

১০ সদস্যের এই আংশিক কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ উজ্জ্বল হোসেন ও জহিরুল ইসলাম রাজ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আলম, সহসাংগঠনিক সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুর রব এবং প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস সহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে লক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল হবে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তারা জানান, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা সুসংগঠিত হয়ে কাজ করতে চান। এই লক্ষ্য বাস্তবায়নে জেলার যুবসমাজ, স্থানীয় সচেতন নাগরিক এবং সব রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনা চান তারা।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

মেঘনা তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুরে সালিশকে কেন্দ্র করে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com