সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

0
Share

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

জুনায়েদ আহম্মেদ:  লক্ষ্মীপুরে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) বিকাশ, ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ ও ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্য নিয়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলায় আয়োজিত এ সভায় জেলার সিএমএসএমই খাতের সার্বিক গতিশীলতা বৃদ্ধি, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম, অর্থায়নের চ্যালেঞ্জ এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূরীকরণে নানামুখী আলোচনা হয়।

ব্র্যাক ব্যাংক পিএলসির (লিড ব্যাংক) উদ্যোগে আয়োজিত এ সভায় কো-লিড ব্যাংক হিসেবে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূরীকরণে এ খাতের বিকল্প নেই। তবে পর্যাপ্ত তথ্যের অভাব ও জটিল প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হন।

ব্যাংক কর্মকর্তারা জানান, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দিতে ব্যাংকিং সেবা আরও সহজ করা হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং ব্যাংক-গ্রাহক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় স্থানীয় পর্যায়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় স্থানীয় পর্যায়ে সিএমএসএমই খাতে অর্থায়নে যুক্ত অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা এতে অংশ নেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

প্রবাসীর চলাচলের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, বন্টননামা করে অস্বীকার

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন: আসামি শাকিল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মেঘনা নদীর নতুন চরে জাল ফেলার জায়গা দখল নিয়ে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

রামগতিতে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

কমলনগর ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে ‘মব’ সৃষ্টির অভিযোগ

চাঁদা না পেয়ে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা, মামলার পর গ্রেফতার-১

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com