সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Lakshmipur24

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
 
পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মোঃ হুমায়ুন কবির। তিনি রোপণকৃত গাছগুলোর সঠিকভাবে যত্ন নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে শিক্ষার্থীরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে  নানা ধরণের আকর্ষণীয় সুযোগ-সুবিধা ফ্রি ডেবিট কার্ড সকল চার্জ মুক্ত হিসাব পরিচালনা করতে পারবে।
 
ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের রামগঞ্জ শাখা, লক্ষ্মীপুর শাখা, হাজীগঞ্জ শাখা, দত্তপাড়া শাখা, সমিতির বাজার শাখা এবং পানিয়ালা বাজার উপশাখা।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মনির উদ্দিন আহমেদ, জেএভিপি, দত্তপাড়া শাখার ব্যবস্থাপক এসইও জাহাঙ্গীর আলম, সমিতির বাজার শাখার ব্যবস্থাপক  এফইও মো. আবদুল করিম এবং হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক  এফএভিপি মুহাম্মদ জসিমউদ্দিন তালুকদার এবং পানিয়ালা উপ শাখার ইনচার্জ ফয়সাল  আহমেদ 
 
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা ও শিক্ষকদের যৌথ অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চাঁদা না পেয়ে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা, মামলার পর গ্রেফতার-১

মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ১১ বসতঘর, নিঃস্ব পরিবারগুলো

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com