জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুরের রাম গতি উপজেলার রব রোড এলাকায় নিজ গ্রামের আমজাদিয়া জামে মসজিদ চত্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
কর্মসূচির মধ্য ছিল মিলাদ মাহফিল, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনাসভা ও কোরআন প্রতিযোগিতা এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রাম গতি ও কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবকদল মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি আরিফ হাওলাদার, সহ-সভাপতি মো: ফরহাদ হোসেন।
নোয়াখালী জেলা সভাপতি সাবের হোসেন, লক্ষ্মীপুর জেলা সভাপতি এ্যাড মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবু সায়েম মো. শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন সেলিম সম্পাদক গিয়াস উদ্দিন লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুল বারী মির্জাসহ প্রমুখ।
কবর জিয়ারত শেষে কমলনগরের ইকরা হাফেজিয়া মাদ্রাসার এতিম ও দুস্থ ২ শতাধিক মানুষকে খাবার পরিবেশন নেতাকর্মীরা।
প্রসঙ্গত ২০২০ সালের ২৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শফিউল বারী বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেচিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রনেতা বিএনপির তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শুধু নেতা নয়, পরিচিতি পেয়েছিলেন তুখোড় সংগঠক হিসেবেও।



0Share