নিজস্ব প্রতিনিধি ( লক্ষ্মীপুরটোয়েন্টিফোর) : লক্ষ্মীপুরের কমলনগরে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন (এসএসএফ) নামের একটি সামাজিক সংগটন। ‘এসএসএফ স্টুডেন্টস অব দ্য ইয়ার-২০২৬’ নামে এ পরীক্ষায় মোট ২১৭ শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে ট্যালেন্টফুল গ্রেডে প্রত্যেকে এককালীন পাবে ১ হাজার এবং সাধারণ গ্রেডে প্রত্যেকে পাবে ৫শ টাকা । এছাড়া উপজেলার সেরা ছাত্র পাবে ৫ হাজার টাকার পুরস্কার।
আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরে বৃত্তির ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ভাবে কমলনগেরর হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষার আয়োজন করা হবে।
আয়োজকদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান হোসেন জানান,
চলতি ২০২৬ সালে শুধু কমলনগর উপজেলার সরকারি, বেসরকারি ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তিনি জানান, প্রত্যেক শ্রেনীর পরীক্ষার্থীদর পৃথক প্রশ্নের পরীক্ষায় বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিত ৩০ ও সাধারণ জ্ঞানে ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের সংক্ষিপ্ত, রচনামূলক ও সৃজনশীল প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সাধারণ জ্ঞানের মধ্যে শ্রেণির সমাজ ও বিজ্ঞান থেকে ১০ এবং সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে পাঁচ নম্বর করে থাকবে।
সেচ্ছাসেবী সংগঠক এবং মাধ্যমিক স্কুল শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান জানিয়েছেন,
প্রত্যেক শ্রেণি থেকে ২০ জন করে মোট ১৪০ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি এবং প্রত্যেক শ্রেনীতে ১০জন করে মোট ৭০জনকে ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি দেওয়া হবে। প্রত্যেক শ্রেণির একজন করে মোট ৭ জনকে ‘বেস্ট স্টুডেন্ট অব কমলনগর’ পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের সঙ্গে থাকবে পাঁচ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ।
সাধারণ গ্রেডের জন্য ন্যূনতম ৪৫, ট্যালেন্টফুল গ্রেডের জন্য ৬০ এবং বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য কমপক্ষে ৮০ নম্বর পেতে হবে। আয়োজকরা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃত্তির জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে । প্রাথমিক পর্যায়ের রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা এবং মাধ্যমিক পর্যায়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। ২৫ অক্টোবর থেকে প্রবেশপত্র বিতরণ করা হবে। ২০২৭ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বৃত্তি প্রাপ্তদের আনুষ্ঠাানিক ভাবে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হবে।
শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ মাহমুদ সুমন জানিয়েছেন,
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মেধাবীদের উৎসাহিত করতে কমলনগরের প্রবাসী যুবকদের মাধ্যমে এমন ব্যতিক্রম আয়োজন অব্যাহত থাকবে।



0Share