সব কিছু
লক্ষ্মীপুর , ,
দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এলাকার তরুণ ও জনপ্রিয় মুখ মোহাঃ আমির হোসেন (সুমন)।

সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাঃ আমির হোসেন (সুমন) বলেন, এলাকার সর্বস্তরের মানুষের আমন্ত্রণে ও ভালোবাসা নিয়েই তিনি এই দায়িত্ব কাঁধে নিতে চান। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন।

তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর পাশে থেকে সবসময় সততার সাথে কাজ করা, সবার জন্য সমান উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও অন্যান্য নাগরিক সুবিধা উন্নত করা, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়িত্বশীল পরিসেবা গড়ে তোলা ও জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুশাসন ও জবাবদিহিমূলক কাজ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের দোয়া, ভালোবাসা এবং পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম’র মিলনমেলা

লক্ষ্মীপুরে আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

সওজের খেয়ালিপনায় আটকে আছে উন্নয়ন কাজ, ভোগান্তিতে জনসাধারণ!

লক্ষ্মীপুরে দুটি উপজেলায় ৭০টি অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি

১ কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় লক্ষ্মীপুরে ইটভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com