সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭

(১) ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়। দুদক সূত্র জানায়, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের তদন্তে তার বিরুদ্ধে মোট এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় এ চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় (মামলা নম্বর ১৪) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি এ্যানীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে দুদক।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com