সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

মিজানুর রহমান ভূইঁয়া | সৌদি আরব : রিয়াদে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দূতাবাস কার্যালয়ে ফোরামের গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল এ সভায় অংশ নেন।

সভায় নেতৃত্ব দেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি ও বাপ্রসাফের উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিন, দপ্তর সম্পাদক ও বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ও এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিমসহ অন্য সদস্যরা।

সভায় সৌদি আরবে ৩২ লাখ প্রবাসী বাংলাদেশির বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তর আলোচনা হয়। গণমাধ্যম কর্মীরা জানান, দূর প্রবাসে রাষ্ট্রদূতই প্রবাসীদের অভিভাবকস্বরূপ। তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু চাঁদাবাজ ও অপহরণচক্রের কারণে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। সাধারণ শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা, এমনকি মুক্তিপণ পরিশোধের পরও অনেককে হত্যা বা নিখোঁজ করে ফেলার ঘটনার কথা তুলে ধরেন তারা।

প্রতিনিধি দল আশঙ্কা প্রকাশ করে জানায়, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সৌদি সরকার বাংলাদেশি শ্রমবাজারে নিষেধাজ্ঞা আরোপ করতেও পারে। তারা বলেন, বিভিন্ন সময়ে অপহরণচক্রের সদস্যরা গ্রেফতার হলেও অদৃশ্য সহযোগিতার কারণে তারা দ্রুত ছাড়া পেয়ে আরও ভয়ংকর রূপে অপরাধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় অপহরণ ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিশেষ নজরদারি, কঠোর আইনি ব্যবস্থা এবং ভুক্তভোগী প্রবাসীদের জন্য সহায়তা জোরদারের দাবি জানান সাংবাদিকরা।

মতবিনিময় সভার একপর্যায়ে ফোরামের প্রতিনিধি দল রাষ্ট্রদূতের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

আগামি সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম 

সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, তবে বাড়ছে উদ্বেগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com