সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

ভাঙা রেললাইন দেখে কলার মোচার লাল অংশ লাঠির সঙ্গে বেঁধে ট্রেন থামিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন কৃষক এনামুল হক। বিষয়টি সরকারি পর্যায়ে আলোড়ন সৃষ্টি হলে রেল মন্ত্রণালয় সম্মাননা দেওয়ার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলওয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ কৃষক এনামুল হকের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও তাকে আর্থিকভাবেও পুরস্কৃত করা হয়।

এর আগে, গত ২৩ মার্চ সকাল পৌনে ৭টায় দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি রেল লাইনের বড় একটি অংশ ভাঙা দেখতে পান। এ সময় একটি ট্রেন ওই স্থানের দিকে আসছিল। তাৎক্ষণিকভাবে তিনি থামানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ট্রেন থামানোর মতো লাল জাতীয় কাপড়চোপড় না পেয়ে কলার মোচার লাল অংশ একটি লাঠির সঙ্গে বেঁধে ট্রেন থামানোর জন্য চেষ্টা করেন। এক পর্যায়ে তার সংকেত দেখে ট্রেনটি ভাঙা স্থানে এসে থেমে যায়।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com