সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে মালেশিয়া প্রবাসীর বাড়িতে ৩শতাধিক গাছের খুরমা খেজুঁর বাগান

কমলনগরে মালেশিয়া প্রবাসীর বাড়িতে ৩শতাধিক গাছের খুরমা খেজুঁর বাগান

কমলনগরে মালেশিয়া প্রবাসীর বাড়িতে ৩শতাধিক গাছের খুরমা খেজুঁর বাগান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মার্টিন গ্রামে তিনশতাধিক (৩০৮) খুরমা খেজুঁর গাছ দিয়ে একটি বাগান তৈরি করা হয়েছে।বর্তমানে গাছের বয়স ২ বছর। আগামী ৩ বছরের মধ্যে তিনি ফলনের আশা করছেন, বাগানের মালিক  মালেশিয়া প্রবাসী মো: সেলিম।


সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট ছোট খেজুঁর গাছের বাগানে পরিচর্যা করছেন যুবক মাইন উদ্দিন। তিনি প্রবাসী সেলিমের মেয়ের জামাই। শ্বশুর সেলিমের গড়ে তোলা বাগানের যত্ন করছেন মাইন উদ্দিন। তিনি জানান, গত ২ বছর আগে শ্বশুর সেলিম আরব আমিরাত থেকে থেকে পাকা খেঁজুর এনে বীজ তলায় বীজ বপন করেন। পরে সেখানে যে চারা গাছ হয় তা জমিতে রোপন করেন। বর্তমানে তাদের বাগানে ৩০৮টি চারা গাছ রয়েছে। মাইন উদ্দিন জানান, আগামী ৩ বছরের মধ্যে গাছে ফুল এবং ফল ধরার আশা করছেন তারা।

মাঈন উদ্দিন নিজেও আরব আমিরাতে খেজুঁর বাগানে কাজ করতেন। তাই দেশে আসলে শ্বশুর তাকে নিজের বাগানের কেয়ার টেকার নিযুক্ত করেন। মাঈন উদ্দিন জানান, তার শ্বশুরের ইচ্ছা এ বাগানে সফল হলে সেখান থেকে তিনি পুরো লক্ষ্মীপুর জেলায় খেঁজুর বাগান ছড়িয়ে দিবেন।

এদিকে সেলিমের খুরমা খেঁজুর সর্স্পকে এখনো কৃষি বিভাগ বা অন্য কেউ জানে না বলে জানিয়েছেন কেয়ার টেকার মাঈন উদ্দিন।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com