সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোনের জন্য জরিপ শুরু হয়েছে: এ্যানি

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোনের জন্য জরিপ শুরু হয়েছে: এ্যানি

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোনের জন্য জরিপ শুরু হয়েছে: এ্যানি

হাসিবুর রশীদ লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় খাস জমিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ লক্ষ্যে ইতোমধ্যে জরিপ কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

শনিবার, ৪ এপ্রিল, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায়, ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে—এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক জোনে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। ভবানীগঞ্জ-মতিরহাট সড়ক নির্মাণ করা হলে, এ অঞ্চল বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার সঙ্গে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক, এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্মসচিব মোঃ হেমায়েত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com