সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার - Lakshmipur24

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

রহমত উল্যাহ পাটোয়ারী: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামছুল ইসলাম। তিনি এ নিয়ে জেলা পর্যায়ে ৮বার ও বিভাগীয় পর্যায়ে ৩ বার শ্রেষ্ঠ হয়েছেন। বার বার তাঁর শ্রেষ্ঠ হওয়ার পিছনে রয়েছে অধ্যাবসায়, একাগ্রতা, পরিশ্রম ও সততা।

এ কে এম শামছুল ইসলাম যুগপোগী পাঠদান, শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরন ,শিক্ষা পরিবেশ ও শিক্ষারমান উন্নয়নে যথেষ্ঠ আন্তরিক ছিলেন। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সব সময় ভাল ফলাফল অর্জন করে আসছে। এ ছাড়াও শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তাঁর এ সফলতা।

এ কে এম শামছুল ইসলাম ১৯৯৩ সালে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে ১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি হয়। বর্তমানে পশ্চিম আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শিক্ষা ও ক্যাম্পাস আরও সংবাদ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শতবর্ষের ঐতিহ্য টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা

ফরিদ ভূইয়া একাডেমি লক্ষ্মীপুরের আধুনিক প্রতিষ্ঠান

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com