সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

সানা উল্লাহ সানু | হাসিবুর রশীদ :  দেশে নতুন শুরু হওয়া লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকৃত উপাচার্য (ভিসি) ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি  ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা এবং সরেজমিন পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ করা হবে| এ অঞ্চলের একটি আর্ন্তজাতিক মানের এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো| বিশ্ববিদ্যালয়েটিতে আটিফিসিয়াল ইন্টিলিজেন্স, ডেটা সাইন্স এবং এপ্লাইড সাইন্স বিষয়গুলো দিয়ে চালু করা হবে|

প্রথম উপচার্য হিসেবে নিয়োগের পর মঙ্গলবার ( ৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরে এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জাননোর পর লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এসব কথা বলেন ভিসি| শুরুতে তিনি নিজের উপাচার্য হওয়ার আনন্দটি দেশের মিষ্টিফুল প্রয়াত শিশুকন্যা রামিসার প্রতি উৎসর্গ করেন|

তিনি বলেন, আমি এ অঞ্চলের একটি আর্ন্তজাতিক মানের এবং বিশ্বমানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো| এ জন্য আমি লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই|

লক্ষ্মীপুর জেলার কোন এলাকাকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব দিবেন ? এমন প্রশ্নের জবাবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন,

এ বিষয়ে আমার সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং পানিসম্পদ মন্ত্রীর সাথে একাধিকবার আলোচনা হয়েছে এবং কথা হয়েছে| আমরা বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা করবো| আমরা মন্ত্রীকে সাথে নিয়ে পরিদর্শনে আসবো| আমরা যাচাই বাছাই করবো, যে জায়গাটি উপযোগী হবে আমারা সেটা বরাদ্দের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন করবো| আপাতত এ পদক্ষেপটি প্রাথমিক পর্যায়ে আছে| আমরা অতি অল্প সময়ের মধ্যে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করবো|

বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয় নিয়ে উপাচার্য বলেন,

এ অঞ্চলের যেহেতু একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ক্ষেত্রে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে সংসদে যে আইনটি পাশ হয়েছে সেটি আমরা সংশোধন করিয়ে সাধারণ বিশ^বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করবো| এটি লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করতে চাই| এটার জন্য আইনে যে সংশোধনী প্রয়োজন সেটার জন্য অতিদ্রুত সংসদে তা সংশোধনের ব্যবস্থা করবো|

শুরুতে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন কোন অনুষদ নিয়ে শুরু হবে ?  এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন,

এখানে প্রায়োগিগ বিষয়গুলোকে প্রধান্য দেয়া হবে| এখন আটিফিসিয়াল ইন্টিলিজেন্সের যুগ, এখন ডেটা সাইন্সের যুগ, যেগুলো এপ্লাইড সাইন্স আছে সেগুলো আমরা খুলবো| যে বিষয়গুলো আমাদের দরকার ন্যাচারাল সাইন্স আমরা সে বিষয়গুলো আমাদের এখানে থাকবে| তবে ফোকাস করা হবে অ্যাপলাইড সাইন্সগুলো এবং ওই অনুষদগুলোই এখানে চালু করা হবে| আমাদের দেশে যেগুলো মৌলিক বিষয় এবং পড়াশোনা করে কাজে লাগবে, পাশ করার পরে যে বিষয়গুলো কর্মক্ষেত্রে কাজে লাগবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে সে বিষয়গুলো গুরুত্ব দেয়া হবে এবং সেগুলোই অগ্রাধিকার দেয়ার হবে|

গত ৭ জুন তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ কে | তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং একইসঙ্গে  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারা পদ থেকে কর্মরত ছিলেন| ড. মোহাম্মদ হানিফ মুরাদ এর নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে|

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন এবং ২০২৩ সালে জাতীয় সংসদের ৫৬ নং বিলের মাধ্যমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়| একই বছরের ২৬ অক্টোবর লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের গেজেট আকারে প্রকাশিত হয়| কিন্ত এরপর আড়াই বছর সময় অতিবাহিত হলেও বিশ^বিদ্যায়লটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোন উদ্যোগ দেখা যায়নি| স্থান নির্ধারণ ও জমি অধিগ্রহনের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি|

বিএনপি সরকার ক্ষমতা আসার পর স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয়টিকে বাস্তবায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করেন| 

Authors

শিক্ষা ও ক্যাম্পাস আরও সংবাদ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শতবর্ষের ঐতিহ্য টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা

ফরিদ ভূইয়া একাডেমি লক্ষ্মীপুরের আধুনিক প্রতিষ্ঠান

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com