সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জের ৩ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির সংরক্ষণ প্রয়োজন - Lakshmipur24

রামগঞ্জের ৩ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির সংরক্ষণ প্রয়োজন

রামগঞ্জের ৩ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির সংরক্ষণ প্রয়োজন

মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মিত হয় ৩ তরুণ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি সম্বলিত একটি ভাস্কর্য।

২০০৫ সালে পৌরশহরের শিশুপার্ক ও রেস্ট হাউজ-সংলগ্ন পশ্চিম আঙ্গারপাড়া জোড় কবর নামক স্থানে ভাস্কর্যটি নির্মাণ করে জেলা পরিষদ। ভাস্কর্যটি রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নির্মিত হলেও গত কয়েক বছর যাবত অযত্নে অবহেলায় পড়ে থাকায় এটি এখন জনসাধারণের দৃষ্টিসীমার বাহিরে চলে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারকোণা উচুঁ স্তম্ভের ওপর অস্ত্র হাতে সম্মুখে প্রাণে ছুটে চলছে ৩ দুরন্ত তুরুণ যোদ্ধা। তরুণ ৩ মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি তৈরি হয় পাথর খোদাই করে। নির্মিত হওয়ার কয়েক বছর পর্যন্ত শ্বেতবর্ণের এ ভার্স্কযটি পথচারীদের যে নজর কেড়েছে তাতে কোন সন্দেহ নেই।

তবে গত কয়েক বছর যাবত অযত্নে অবহেলায় পড়ে থাকায় এক সময়ের দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি এখন শ্রীহীন হয়ে পড়েছে। ভাস্কর্যটির গায়ে বর্তমানে শেওলা ধুলাবালি জমে কালো রঙ ধারণ করেছে। বর্তমানে বেষ্টনীর ভেতর ও বাইরে আগাছা জন্মে ভাস্কর্যের গলা পর্যন্ত পৌছেঁ গেছে।

এ অবস্থায় ৩ তরুণ মুক্তিযোদ্ধার ভার্স্কযটির যথাযথ সংস্কার করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সংরক্ষণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় দর্শনার্থীরা।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুরে সালিশকে কেন্দ্র করে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com